এইচএসসি পাসে জনবল নিয়োগ দেবে ডিজিকন

এইচএসসি পাসে জনবল নিয়োগ দেবে ডিজিকন

ফাইল ছবি।

ডিজিকন টেকনোলজিস লিমিটেডে ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কোনো প্রকার অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ডিজিকন টেকনোলজিস লিমিটেড

পদের নাম: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ

পদসংখ্যা: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক/এইচএসসি

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: ১০,০০০-১২,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ১৮-৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (ফার্মগেট, গুলশান-২, কাওরান বাজার)

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম