মুলাদীতে ভোট জবরদস্তি, বিএনপি নেতা আটক

মুলাদীতে ভোট জবরদস্তি, বিএনপি নেতা আটক

ছবি: সংগৃহীত।

বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি কর্মী নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুলাদীর উত্তর কাজীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক নুরু মৃধা ভোটারদের কাছে জোরপূর্বক ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা সঙ্গে সঙ্গে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

অভিযোগের ভিত্তিতে ৪১ বীর ইউনিটের টহল কমান্ডার কর্পোরাল আজগরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নুরু মৃধাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে তাকে মুলাদী থানায় হস্তান্তর করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।