টাঙ্গাইলে বার সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

টাঙ্গাইলে বার সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

ফাইল ছবি

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদেই জয়লাভ করেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার মোয়াজ্জেম হোসেন এ ফল ঘোষণা করেন। 

সভাপতি পদে মোনায়েম হোসেন খান (আলম) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন) বিজয়ী হয়েছেন। 

বিজয়ী অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মো. আব্দুল গণি আলরুহী ও মির্জা আরিফ ইখতিয়ার (খোকন), যুগ্ম-সম্পাদক মোহাম্মদ তাজউল ইসলাম, লাইব্রেরি সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আসাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জসীম উদ্দিন। 

নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- মো. মাহবুবুর রহমান, আব্দুর রহমান, মিতু কর, শফিকুল ইসলাম, মো. সোলায়মান হায়দার ও জন জেত্রা।