টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম

টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ হল রুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা কৃষি অফিসার রুমানা আকতার।
বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক ভিপি শামীম, ভিপি মনির,কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।