শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার

প্রতিকি ছবি

যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন। 

গতকাল সোমবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হলে ওই রাতেই তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, উপজেলার নিজামপুর ইউনিয়নের হাসিব, ইমন ও টুটুল।

জানা গেছে, গত ১২ জুন দিবাগত রাতে ভুক্তভোগী নারী প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে বের হলে আগে থেকে লুকিয়ে থাকা কয়েকজনের কাছে তিনি ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী জানান, ঘটনার সময় তাকে চিৎকার করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে রাতে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।