গাকৃবিতে এমএস-পিএইচডি শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

গাকৃবিতে এমএস-পিএইচডি শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

দেশী বিদেশের গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘উইন্টার ২০২৫’ টার্মের এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

এসময় তিনি বলেন, জীবনের লক্ষ্য সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এমএস ও পিএইচডি ডিগ্রির গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের গবেষণা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের কৃষিখাতের টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চাকে মানবকল্যাণে কাজে লাগানোর ওপর জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদসহ অনেকে উপস্থিত ছিলেন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নাইজেরিয়া থেকে আগত পিএইচডি শিক্ষার্থীসহ ২৪৯ জন এমএস এবং ৫ জন পিএইচডি শিক্ষার্থী অংশ নেয়।