তাওয়া চিকেন পোলাও তৈরির রেসিপি

তাওয়া চিকেন পোলাও তৈরির রেসিপি

ছবিঃ সংগৃহীত।

অতিথি আপ্যায়নের আয়োজনকে আরও স্মরণীয় করে তুলতে পারে এক কাচ্চা ঘ্রাণে ভরা, স্বাদে অসাধারণ তাওয়া চিকেন পোলাও।বাইরে কোনও জটিল প্রস্তুতির ঝঞ্ঝাট ছাড়াই ঘরে বসে বানানো যায় এই রেসিপি, যা শুধু মুখে নয়, অতিথিদের মনেও আনন্দ ছড়িয়ে দেয়। রইলো রেসিপি-

উপকরণ

বাসমতি চাল ২০০ গ্রাম

গ্রাম চিকেন ২৫০

লবণ স্বাদমতো

হলুদ গুঁড়ো ১ চা চামচ

ধনেপাতা কুচি ২ চা চামচ

টক দই ২ চা চামচ

গরম মসলা গুঁড়ো ২ চা চামচ

জিরা গুঁড়ো ১/২ চা চামচ

ধনিয়া গুঁড়ো ১ চা চামচ

মরিচের গুঁড়ো ১ চা চামচ

গরম পানি ১/৪ কাপ

পেঁয়াজ কুচি ২টি

আদা রসুন-বাটা ২ চা চামচ

টমেটো কুচি ১টি

তেল প্রয়োজনমতো

আস্তজিরা আধা চা চামচ

চিনি ১ চা চামচ

কেওড়া জল ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমেই চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর চিকেন লবণ, হলুদ, টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২ ঘণ্টা। অন্যদিকে চাল ভালো করে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে হবে।

এবার তেলে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন-বাটা দিয়ে ভাজতে হবে। লবণ, হলুদ, মরিচ, গরম মসলা, ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে ভাজতে হবে। টমেটো দিয়ে ভাজা হলে চিকেন দিয়ে কষতে হবে। গরম পানি, ধনেপাতা দিয়ে মিশিয়ে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে কেওড়া জল দিতে হবে। সব শেষে পোলাও, লবণ, চিনি মিশিয়ে চিকেনের সঙ্গে রান্না করতে হবে ৫ মিনিট। এরপর নামিয়ে পরিবেশন করুন।