ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৩৩৮টি মামলা করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১৫ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ১০ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান,  ১৪ টি সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ৩২ টি ট্রাক, ৮  টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৮৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ৭ টি ট্রাক,  ১০ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৮২ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫ টি বাস, ১৩ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ২৮৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৩১ টি গাড়ি ডাম্পিং ও ২৫৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।