অঘোষিত ‘ফাইনালে’ টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অঘোষিত ‘ফাইনালে’ টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগ্রহীত ছবি

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যেতে ও সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে আজ রবিবার মাঠে নামছে বাংলাদেশ। তৃতীয় ম‍্যাচে এসে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন পাকিস্তান অধিনায়ক। 

প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে।

তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। 

আজকের ম্যাচে কোনো পরিবর্তন আসেনি টাইগারদের দলে। এই ম‍্যাচেও বাইরে থাকছেন তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। অপরদিকে টানা দুই ম‍্যাচে ব‍্যর্থ হলেও দলে আছেন সাইফ হাসান।

 

অন্যদিকে চোটের জন‍্য পাকিস্তান দলে নেই হুসাইন তালাত। তার বদলিসহ মোট ৩টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। অভিষেক হচ্ছে কিপার-ব‍্যাটার মুহাম্মদ গাজি ঘোরি ও লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের। প্রথম ম্যাচের পর একাদশে ফিরছেন লেগ স্পিনার আবরার আহমেদ।

 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা। 

পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, মুহাম্মদ গাজি ঘোরি, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, সাদ মাসুদ।