ঈদ উপহার পেয়ে আনন্দিত অসহায় মুখগুলো

ঈদ উপহার পেয়ে আনন্দিত অসহায় মুখগুলো

সংগৃহীত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরখিরাটি বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের পক্ষ থেকে বেশ কয়েকজন সুবিধাবঞ্চিত অসহায় নারী পুরুষকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) পাঠাগারের মধ্য থেকে উপকারভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেন বসুন্ধরা শুভসংঘ বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মহসিন, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর সহকারি শিক্ষক মো. ফরিদ মিয়া, চরখিরাটি ইউথ ক্লাবের সদস্য ও ফ্রি ল্যান্সার শাখাওয়াত হোসেন, প্রবাসি আতিকুর রহমান প্রমুখ।

স্বামী মো. আজহার অসুস্থ হয়ে শয্যাশায়ী। তার জন্য বরাদ্দ রাখা লুঙ্গি নিতে এসেছেন বুলি বেগম। স্বামীর জন্য ঈদের উপহার পেয়ে তিনি বলেন, ‘আমার অসুস্থ স্বামীর কিছুই কেনার সামর্থ্য নাই। এই জায়গা থেকে আমার স্বামীকে কাপড় দিছে। হেয় অনেক খুশি হইবো। দোয়া করি সবার লাইগ্যা।’

লেহাজ উদ্দিন ও তার স্ত্রী এসেছেন উপহার নিতে। দুজনেই অশীতিপর। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। সংসারে সন্তান থাকলেও সবাই বলতে গেলে অসহায়। নিজেরাই চলতে পারে না ঠিকমতো। বাবা মাকে খাওয়াবে কেমন করে।

লেহাজ উদ্দিন বলেন, ‘যতই বয়স থাক আর অসুখ থাক, কাম কইরাই খাইতে অয়। পোলারা নিজেরাই চলতে পারে না। ঈদের নতুন কাপড় কিনতে পারতাম না। বসুন্ধরার হেরা আমাগো দুইজনরেই নতুন কাপড় দিছে। দোয়া করি হেগর লাইগ্যা। আল্লায়ই হেগোরে দিবো।’

নতুন শাড়ি লুঙ্গি পাওয়া সকলের অনুভূতিই ছিল বেশ আনন্দদায়ক। অসহায় মানুষগুলোর হাসিমাখা মুখ বসুন্ধরা শুভসংঘের সবচেয়ে বড় পাওয়া।