২০ জনকে নিয়োগ দেবে বিপিএটিসি
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। ফাইল ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ১১টি পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। এসএসসি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা
বয়স: ১১ মার্চ ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: সাভার, ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ২২৩ টাকা, ২-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭-১১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট