হবিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে মিলল অর্ধগলিত মরদেহ

হবিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে মিলল অর্ধগলিত মরদেহ

প্রতিকি ছবি

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মরদেহের পরিচয় শনাক্তে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে ওই পরিত্যক্ত বাসা পরিষ্কার করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এক আনসার সদস্য।

পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি।

ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন এ অবস্থায় থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে