নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিকি ছবি

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশিক আহমেদ (২৫) গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোররাতে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে কাতলামারি এলাকায় অভিযান চালায় মিরপুর থানা-পুলিশের একটি বিশেষ দল। এ সময় নাশকতা মামলার আসামি আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, আশিক আহমেদ মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে গ্রুপ কলে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করতেন। তিনি মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহসভাপতি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিক আহমেদের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে থানায় মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

সোমবার সকালে আশিক আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।