রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪

রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪

প্রতিকি ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে এখন হামের উপসর্গ নিয়ে মোট ১২৫ শিশু চিকিৎসাধীন আছে। 

আজ রবিবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৯১ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০ জন শিশু।