ডিএমপির তিন থানার ওসিসহ ৫ জনকে বদলি
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন থানার অফিসার ইনচার্জসহ ৫ জনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত একাদশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, শ্যামপুর থানার অফিসার ইনচার্জ এম এ রউফ খানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে, রূপনগর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে, ডিএমপির লাইনওয়ার পরিদর্শক মোহাম্মদ নোমান হোসেনকে অফিসার ইনচার্জ রুপনগর থানা, ডিএমপির লাইনওয়ার মুহাম্মদ মাহবুবুর রহমানকে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানকে অফিসার ইনচার্জ শ্যামপুর থানায় বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, এই আদেশ অনতিবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।