মুন্সীগঞ্জে সেচ সুবিধা সহজে কৃষকদের ‘ফুয়েল কার্ড’ প্রদান মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সেচ সুবিধা সহজে কৃষকদের ‘ফুয়েল কার্ড’ প্রদান মুন্সীগঞ্জ প্রতিনিধি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলায় জমিতে সেচ প্রদানের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এখন থেকে কৃষকেরা এই কার্ড ব্যবহারের মাধ্যমে ভোগান্তি ছাড়াই সদর উপজেলার পাম্প ও অনুমোদিত জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেনের সভাপতিত্বে উপসহকারী কৃষি অফিসাররা এবং ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভার কৃষকেরা উপস্থিত ছিলেন। 

রিয়াসাত সাদাত হোসেন বলেন, ‘আমরা আগেও কৃষকদের ডিজেল, পেট্রোল, অকটেনের জন্য প্রত্যয়ন প্রদান করেছি। যার মাধ্যমে কৃষকেরা বোরো ধান, সবজির জমিতে সেচ প্রদান করতে পারবে। এবার কৃষক যাতে নির্বিঘ্নে ফসলের জমিতে পানি দিতে পারে সেজন্য ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে।’

মো. মাসুদুর রহমান জানান, উপজেলা প্রশাসন কৃষকদের কল্যাণে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে। চাষাবাদে যেকোনো ব্যাঘাত প্রতিরোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।