ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (২০ এপ্রিল) সকালে ষোলহাসিয়া এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, ডাক্তার মীর কামরুজ্জামানসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্য়ালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, WHO, UNICEF, PATH ও Gavi-এর সহযোগিতায় ২০ এপ্রিল থেকে ১০ মে তারিখ পর্যন্ত ১১ কার্য দিবসে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৩৮৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে প্রতিটি শিশু যাতে নির্বিঘ্নে টিকা নিতে পারে সে জন্য সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।