‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে সাড়া মেলেনি ইরানের’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে সাড়া মেলেনি ইরানের’

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় ইরান অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।

দেশটির তথ্যমন্ত্রী জানান, পাকিস্তান এখনো ‘কূটনীতি ও সংলাপের পথ’ অনুসরণ করছে। তবে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে আসায় ইরানের সিদ্ধান্ত অত্যন্ত ‘জরুরি’ বা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

 

আতাউল্লাহ তারার বলেন, ‘ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনায় তারা (ইরান) যোগ দেবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক জবাব এখনো পাওয়া যায়নি।’ সূত্র: আল–জাজিরা