কুড়িগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১২

কুড়িগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ১২

প্রতিকি ছবি

কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  আশরাফুল আলম, পিপিএম।

শনিবার রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৬৫ পিস ইয়াবা ও ০৪ বোতল ইস্কাফ উদ্ধারসহ ১জন, নাগেশ্বরীতে ৬ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ৫৫০ গ্রাম গাঁজাসহ ০৪ জন, রাজিবপুরে ৩০০ গ্রাম গাঁজা সহ ০১ জন ও রৌমারীতে ৭৮ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান করে উলিপুর থানায় ৩ জনকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ শত টাকা জরিমানা প্রত্যেক জনকে ও চিলমারীতে ১ জনকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৮ জন মাদক কারবারি ও মোবাইল কোর্টে ৪ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।