ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে হাসপাতালে জামায়াত আমির

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে হাসপাতালে জামায়াত আমির

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে হাসপাতালে জামায়াত আমির।। ছবিঃ সংগৃহীত।

থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে তাদের সাথে সাক্ষাৎ করলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

জামায়াত আমির আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

এ সময় চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা 'জুলাই সনদ' ও 'গণভোটের রায়' বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জামায়াত আমিরের প্রতি আহ্বান জানান।

সফরকালে জামায়াত আমিরের সঙ্গে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।