উখিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
উখিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— মিষ্টিবনকে ১০ হাজার টাকা, জে এস আর শপিং মলকে ৫ হাজার টাকা, আল বারাকা হাসপাতালকে ১০ হাজার টাকা, এম এম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, ওয়াকিয়া রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং আলিফ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।