সোনাতলায় শতবর্ষী গাছ ভেঙে পড়ে আহত ২

সোনাতলায় শতবর্ষী গাছ ভেঙে পড়ে আহত ২

সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলায় ঝড়ের সময় প্রায় ২০০ বছরের পুরোনো একটি পাকুড় গাছ ভেঙে পড়েছে। এতে ৩টি পরিবারের ছয়টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শিশুসহ দুজন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হুয়াকুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার ফুলমিয়া ও তার নাতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ আকাশে মেঘ জমে বিদ্যুৎ চমকাতে থাকে। পরে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের ঝড়ে হুয়াকুয়া বাজার এলাকার পুরোনো পাকুড় গাছটি ভেঙে ফুলমিয়া, সানোয়ার ও আয়নালের বসতবাড়ির ওপর পড়ে।

এতে তিন পরিবারের ৬টি ঘর এবং ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এসময় স্থানীয় বাসিন্দা ফুলমিয়া ও তার নাতি আহত হন। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা পিন্টু মণ্ডল বলেন, রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে পুরোনো পাকুড় গাছটি ভেঙে ঘরের ওপর পড়ে। এতে তিনটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।