গাইবান্ধায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

গাইবান্ধায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

সংগৃহীত ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে হলুদের কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ওই হলুদ কারাখানকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।


রবিবার (২৪ মে) দুপুরে দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশীগঞ্জ বড় ছত্রগাছা এলাকার আব্দুল খালেক পাইকারের হলুদের মিলে এ অভিযান পরিচালনা কার হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা শাখার পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। এতে সহযোগীতা করেন র‌্যাব ও পুলিশ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মিলে মারাইকৃত হলুদ এবং অমরাইকৃত হলুদের সাথে অবৈধ আটা ও ভেজাল খাদ্য দ্রব্য মিশ্রিত করায় মিলের মালিককে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবৈধ মিশ্রণ ও হলুদ জব্দ করে তাৎক্ষণিক সিদ্ধান্তে উক্ত স্থানের পাশে খোলা মাঠে আগুনে পুরে ধ্বংস করা হয়।

‎এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার পরিচালক পরেশ চন্দ্র বর্মণ বলেন, দীর্ঘদিন ধরে এসব অবৈধ হলুদ মিশ্রনের কাজ করে আসছিল কারখানাটি। আজ এ ওই কারখানাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মিশ্রণ ও হলুদ জব্দ করে তা আগুনে পুরে ধ্বংস করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।