চট্টগ্রামে ১১ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিকি ছবি

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ১১ মামলার পলাতক আসামি চিহ্নিত ছিনতাইকারী নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রবিবার রাত সাড়ে ১১টায় ইপিজেড থানার নিউমুরিং তক্তারপুুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার নুরুল ইসলাম বন্দর থানার পুরাতন ডাকঘর এলাকার বাসিন্দা।

বন্দর থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, নুরুল ইসলাম চিহ্নিত ছিনতাইকারী।

তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে পৃথক থানায় ১১টি মামলা রয়েছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।