সিরাজগঞ্জে খেলনা গাড়িতে থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জে খেলনা গাড়িতে থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

ছবি: ফাইল ফটো

ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে খেলনা গাড়ির ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় রবিউল আলম সিদ্দিকী নামের এক যাত্রীকে আটক করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রবিউল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

ওসি আহসানুজ্জামান জানান, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর পিংকি পাম্প সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের অভিযান চালিয়ে খেলনা গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি রবিউল আলম সিদ্দিকীকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিনব এ কৌশলে ইয়াবার চালানটি দেশের উত্তরাঞ্চলে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।