চেকপোস্ট কার্যক্রমে পেশাদারিত্বের নির্দেশ সিএমপি কমিশনারের

চেকপোস্ট কার্যক্রমে পেশাদারিত্বের নির্দেশ সিএমপি কমিশনারের

সংগৃহীত ছবি

নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার আরেফিন নগর লিংকরোডের একটি চেকপোস্ট পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মঙ্গলবার (২৬ মে) নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংকরোডস্থ ছিন্নমূল ১ নম্বর গেইট চেকপোস্ট পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

এসময় সিএমপি কমিশনার বলেন, নগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্টগুলোতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পরিদর্শনকালে তিনি চেকপোস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম এবং আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, সাধারণ মানুষের সঙ্গে পেশাদার আচরণ এবং সন্দেহজনক কার্যক্রমে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল হক চৌধুরী এবং উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।