সুয়ারেজকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করল উরুগুয়ে

সুয়ারেজকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করল উরুগুয়ে

ফাইল ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। প্রধান কোচ মার্সেলো বিয়েলসার ঘোষিত দলে জায়গা পেয়েছেন দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ও তারকা ফুটবলার।

দলে রয়েছেন ফেদেরিকো ভালভার্দে, রোনাল্ড আরাউহো এবং আন্তর্জাতিক অবসর ভেঙে ফেরা গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।

বিশ্বকাপে খেলার জন্য আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন করেছেন মুসলেরা। অভিজ্ঞ এই গোলরক্ষক উরুগুয়ের হয়ে পঞ্চম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। এর মাধ্যমে দেশের হয়ে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ড গড়ার সুযোগও রয়েছে তাঁর সামনে।

তবে সবচেয়ে বড় চমক হলো কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজের অনুপস্থিতি। বিয়েলসার ঘোষিত দলে জায়গা হয়নি তাঁর। ফলে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপের আসর মিস করতে যাচ্ছেন সুয়ারেজ।

অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বড় স্বপ্ন দেখছে উরুগুয়ে। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ভালভার্দে, আর রক্ষণভাগের দায়িত্বে থাকবেন আরাউহো। এ ছাড়া ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেনতানকুর, জর্জিয়ান দে আররাসকায়েতা এবং ডারউইন নুনিয়েসের ওপরও ভরসা রাখছেন বিয়েলসা।

উরুগুয়ের বিশ্বকাপ দল

গোলরক্ষক: সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেত।

ডিফেন্ডার: গিয়ের্মো ভারেলা, সেবাস্তিয়ান কাসেরেস, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, মাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনিয়া ও হোয়াকিন পিকেরেস।

মিডফিল্ডার: হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, জর্জিয়ান ডি আররাসকায়েতা, ফাকুন্দো পেল্লিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, নিকোলাস দে লা ক্রুস, ব্রায়ান রদ্রিগেস, আগুস্তিন কানোব্বিও, রদ্রিগো সালাজার, রদ্রিগো বেনতানকুর ও ফেদেরিকো ভালভার্দে।

ফরোয়ার্ড: রদ্রিগো আগিরে, ডারউইন নুনিয়েস ও ফেদেরিকো ভিনিয়াস।