বাংলাদেশ
ডেঙ্গু মোকাবেলায় কাল থেকে প্রস্তুতি শুরু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
ডেঙ্গু মোকাবেলায় আগামীকাল থেকে প্রস্তুতি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই ঢাকা দুই সিটি কর্পোরেশনের সঙ্গে সভা করে ডেঙ্গু নিধনে পদক্ষেপ গ্রহণ করা হবে।