ভারতে আবারও বিমান বিধ্বস্ত

ভারতে আবারও বিমান বিধ্বস্ত

ছবিঃ সংগৃহীত।

ভারতের আসামে অবতরণের আগমুহূর্তে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) রাজ্যের জোরহাট বিমান ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের সময় বিমান বাহিনী স্টেশন চত্বরের ভেতরেই এএন-৩২ বিমানটি আছড়ে পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী আগমুহূর্তে বাহিনী মোতায়েন করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ভারতীয় বিমানবাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।

ভারতীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি রাশিয়ার তৈরি ছিল।

বিবৃতিতে বলা হয়, জোরহাটে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি আন-৩২ বিমান দুর্ঘটনার শিকার হয়। ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এতে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, এর আগে গত মার্চে আসামের কার্বি আংলং জেলায় সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় বিমানের দুজন পাইলট নিহত হয়েছিলেন।