আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবু ফয়েজ
ছবি: সংগৃহীত
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (অ্যাডহক) সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা এম আবু ফয়েজ।
এম আবু ফয়েজ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক। তিনি কচুয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি এম আবু ফয়েজ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এম আবু ফয়েজ আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয় পরিবারসহ পুরো উপজেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।