ঘরেই তৈরি করুন ক্রিসপি ফিশ স্ট্রিপস

ঘরেই তৈরি করুন ক্রিসপি ফিশ স্ট্রিপস

ছবিঃ সংগৃহীত।

বড় মাছের ভাজা কিংবা ভুনা তো নিয়মিতই খাওয়া হয়। এদিকে সাধারণ স্বাদের মাছ দিয়েও যে সুস্বাদু ও ব্যতিক্রমী সব পদ তৈরি করা যায়, সেকথা কি জানতেন?এই যেমন ধরুন ফিশ স্ট্রিপস। সুস্বাদু এই পদ খেতে আপনাকে রেস্টুরেন্টে ছুটে যেতে হবে না। বরং বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক ক্রিসপি ফিশ স্ট্রিপস তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

যেকোনো বড় মাছের টুকরা- ৮-১০টি

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

হলুদের গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

চিলি ফ্লেক্স- আধা চা চামচ

আদা বাটা- আধা চা চামচ

রসুনবাটা- আধা চা চামচ

ভাজা ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ

লেবুর রস- ২ চা চামচ

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাছ ধুয়ে কাটা ছাড়িয়ে স্ট্রিপসের মতো করে টুকরা করে নিন। এবার তার সঙ্গে সব মসলা দিয়ে ভালো করে মেখে নিন। শেষে কর্নফ্লাওয়ার মেশাবেন। ফ্রাইপেনে তেল গরম করে তাতে মাছের টুকরাগুলো দিয়ে সোনালি করে ভেজে তুলুন। চুলার আঁচ বেশি বাড়িয়ে দেবেন না, তাতে বাইরে থেকে পুড়ে গেলেও ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় না। হয়ে গেলে ফিশ স্ট্রিপসগুলো তুলে কিচেন টিস্যুর উপর ছড়িয়ে দিন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এবার পছন্দ অনুযায়ী সসের সঙ্গে পরিবেশন করুন।