মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া ছড়া থেকে বালু তোলার সময় শহরের জালালিয়া সড়কের বাসিন্দা অলি মিয়াকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় তাকে ছয়মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল থানা পুলিশ ও ৪৬ বিজিবির সদস্য।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, অভিযুক্ত ব্যাক্তি দোষ স্বীকার করায় তাকে এই সাজা দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।