লক্ষ্মীপুরে ১১ ডেঙ্গু রোগী শনাক্ত
ফাইল ছবি
লক্ষ্মীপুরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালে ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপরে জেলা সিভিল সার্জন বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত কয়েক মাসে লক্ষ্মীপুরে ৮০ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়। এরমধ্যে সদরে ৩২, কমলনগরে ৩, রায়পুরে ১ ও রামগঞ্জে ৪৪ জনের ডেঙ্গু শানাক্ত হয়েছে। এসব রোগী ৬৯ জন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। নতুন চিকিৎসাধীন ১১ জনের মধ্যে সদরে ৪ জন ও রামগঞ্জে ৭ জন রয়েছেন।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন বাহারুল আলম বলেন, ডেঙ্গু লক্ষ্মীপুরে আপতত প্রকট আকার ধারণ করেনি। তবে গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।