১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রতিকী ছবি
নোয়াখালী পৌরসভার জালিয়াল এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদরাসা মোড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার এলাহি বক্স মিয়ার বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই নূরুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আতিককে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।গ্রেফতার ব্যক্তি মো. আতিকুল্যা আতিক (৫৫)।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।