খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রংপুরে বিএনপির দোয়া মাহফিল
সংগৃহীত ছবি
প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে নগরীর দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক এমপি শাহিদার রহমান জোসনা, বিএনপি নেতা লিটন পারভেজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী ডনসহ মহানগরের অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। দেশের স্বার্থে কোনো আপোস করেননি বলে তিনি আপোসহীন নেত্রীর উপাধি পেয়েছেন। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন-দর্শনকে ধারণ করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের আস্ফালনকে মোকাবিলা করতে হবে।
এ সময় বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।