জয়পুরহাটে ১৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারa

জয়পুরহাটে ১৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারa

প্রতিকি ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন আপেল (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার লতীরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আনোয়ার হোসেন আপেল পাঁচবিবি পৌরসভার বড় নারায়ণপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার লতীরহাট বাজারের দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ওসি আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।