কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু-
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৯১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫২ জন উপসর্গ নিয়ে মোট ২৪৩ জন ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৫৩৩ জনের নমুনা পরিক্ষা করে ১৮১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩% ৯৫শতাংশ।