ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের চাপায় পথচারী নিহত
প্রতীকী ছবি
ফরিদুপরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্সের চাপায় অজ্ঞাত এক নারী (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের সামনের এ ঘটনা ঘটে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আবু জাফর বলেন, রাত আটটার দিকে বরিশালমুখী একটি অ্যাম্বুলেন্স অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। পরে ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান বলেন, মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।