ঢাকার যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে : সেতুমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা শহরের যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।তিনি বলেন,এখন সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ফেব্রুয়ারি পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি সম্পন্ন হলে অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে।