চট্টগ্রাম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১৮

চট্টগ্রাম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের পর নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তবে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণ ঘটছে। এতে শতাধিক ব্যক্তি দগ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার পর বিএম ডিপোতে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলের অনেক দূর থেকেও আগুন দেখা গেছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন পুলিশ সদস্য ও ৫৩ জন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।