ইবির দুই অনুষদে নতুন ডিন

ইবির দুই অনুষদে নতুন ডিন

ইবির দুই অনুষদে নতুন ডিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই দুই অনুষদে পূর্বের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় দুই বছরের জন্য নতুন নিয়োগ দেওয়া হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও জীববিজ্ঞান অনুষদে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৩ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্যবিদায়ী ডিন অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন ও জীববিজ্ঞান অনুষদের সদ্যবিদায়ী ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদের মেয়াদ শেষ হয়। ফলে পদ শূন্য হওয়ায় উক্ত দুই পদে ড. মতিনুর ও ড. রেজওয়ানকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আজ সোমবার তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।