পাবনায় বিএনপির গণমিছিল

পাবনায় বিএনপির গণমিছিল

পাবনায় বিএনপির গণমিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের  নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিশাল গণমিছিল করেছে পাবনা জেলা বিএনপি।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পাবনা শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে গণমিছিলটি প্রদক্ষিণ করে।  হাজার হাজার নেতাকর্মী গণমিছিল অংশগ্রহণ করেন।  

গণমিছিল পূর্ব কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব ও পাবনা বার সমিতির সভাপতি এডভোকেট মাসুদ খন্দকার মাসুম বগা প্রমুখ।