যেভাবে মুছবেন সিংক ডাটা
ফাইল ছবি
ওয়েব ব্রাউজার মাইক্রোসফট এজ থেকে সার্ভারে সিংক হওয়া তথ্য সরাসরি আর মুছতে পারবেন না ব্যবহারকারীরা। ব্রাউজারের সেটিংসে থাকা ‘রিসেট সিংক’ অপশন সরিয়ে ফেলছে কর্তৃপক্ষক্ষপ্রতিষ্ঠানটি।
ব্রাউজারটির ভার্সন ১১৪-তে এই পরিবর্তন এনেছে মাইক্রোসফট। ব্রাউজারে থাকা ‘রিসেট সিংক’-এর পরিবর্তে ‘রি-সিংক নাও’ নামে অন্য একটি অপশন চালু করেছে এই মাইক্রোসফট। এই ‘রি-সিংক নাও’ অপশনের মাধ্যমে সার্ভারে থাকা পুরোনো তথ্য নতুন করে আপডেট করতে পারবেন ব্যবহারকারীরা। কিন্তু সেটিংস থেকে ‘রিসেট সিংক’ অপশন মুছে ফেলায় ব্যবহারকারী ব্রাউজারে ইনপুট করা পুরোনো বা নতুন কোনো তথ্য মাইক্রোসফটের ক্লাউড থেকে সরাসরি মুছে ফেলতে ব্যর্থ হবেন।
ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের মতোই অনুমতি সাপেক্ষেক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিজস্ব সার্ভারে সংরক্ষণ করে রাখে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার এজ। প্রিয় ওয়েবসাইট, ব্রাউজারের সেটিং, পাসওয়ার্ড, ওয়েবসাইটের ইতিহাস, এক্সটেনশন অ্যাপলিকেশন, অটো-ফিল ফর্ম ডাটা, পেমেন্টের তথ্য, সাইন ইন তথ্যসহ ব্রাউজারে ব্যবহৃত খুঁটিনাটি তথ্যগুলো সংরক্ষিত থাকে এখানে। মাইক্রোসফট এজের ভার্সন ১১৩ পর্যন্ত সংরক্ষিত এসব তথ্য মুছে ফেলার সুবিধা থাকলেও ওয়েব ব্রাউজারের ১১৪ ভার্সনে তা বিলুপ্ত করা হয়েছে।
মাইক্রোসফট এজের ১১৩ ভার্সন পর্যন্ত ওয়েব ব্রাউজারের ‘সেটিং’-এ গিয়ে ‘প্রোফাইল’ সিলেক্ট করলে ‘সিংক’ অপশনে ‘রিসেট সিংক’ নামের বাটনটি গ্রাহকের সংরক্ষণ করে রাখা তথ্য মুছে ফেলার জন্য বহাল ছিল। অপশনটিতে ক্লিক করে ব্যবহারকারী তার সংরক্ষণ করে রাখা সব তথ্য মুছে ফেলার পাশাপাশি সাইন ইন হয়ে থাকা অন্যান্য ডিভাইস থেকেও তথ্য সিংক বন্ধ করা এবং লগ ইন করা সেশনগুলো বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখত। যদিও রিসেট করার পরও ওয়েব ব্রাউজারে সার্চ এবং ঘুরে দেখা ওয়েবের ইতিহাস জমা থাকত। সরাসরি এক্সেসের এই সুবিধা বিলুপ্ত করায় বিপাকে পড়ার উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।
‘রিসেট সিংক’-এর জায়গা নেওয়া নতুন ‘রি-সিংক ডাটা’ অপশনটি ব্যবহার করে গ্রাহকরা নতুন তথ্যের সঙ্গে মাইক্রোসফটের সার্ভারে থাকা পুরোনো তথ্যের সমন্বয় করতে পারবেন। ফলে গ্রাহকর অনুমতি সাপেক্ষেক্ষ সংরক্ষণ করে রাখা পুরোনো কোনো তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে গ্রাহকরা চাইলে তথ্য সিংকের এই নতুন অপশন বন্ধ করে রাখতে পারবেন। তথ্য সংরক্ষণ বন্ধ করতে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার অন করে সার্চ বারে edge://sync-internals/ লিখে কিবোর্ডে ‘এন্টার’ কি চাপতে হবে। এরপর এই উইন্ডোতে ‘ডিজেবল সিংক (ক্লিয়ার সার্ভার ডাটা)’-তে ক্লিক করে সংরক্ষণ করে রাখা সব তথ্য মুছে ফেলা যাবে।