চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সংগৃহীত

চুয়াডাঙ্গা জীবননগর থানার মাদকবিরোধী অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) বিকেলে জীবননগর শাখারিয়া ও পুরাতন তেতুলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর শ্যামকুড় গ্রামের নূর ইসলামের ছেলে রনি মিয়া (২০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর মেদিনীপুর গ্রামের মনোরুদ্দিনের ছেলে আঃ হাকিম (৩৪)।

ওসি এস.এম. জাবীদ হাসান জানান, সোমবার বিকালে এসআই শরিফুল ইসলাম এবং এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় শাখারিয়া গ্রামের পীচ মোড় থেকে ২৪ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ রনি মিয়াকে এবং পুরাতন তেতুলিয়া ঈদগাহ ময়দান থেকে আঃ হাকিমকে ২২ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।