পাওয়ার-প্লে শেষে বৃষ্টিতে বন্ধ ভারত-ইংল্যান্ডের ম্যাচ

পাওয়ার-প্লে শেষে বৃষ্টিতে বন্ধ ভারত-ইংল্যান্ডের ম্যাচ

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামে ভারত ও ইংল্যান্ড। দফায় দফায় বৃষ্টিতে ম্যাচ গড়াতেই অপেক্ষা বাড়ে। অবশেষে বাংলাদেশ সময় পৌনে ১০টায় শুরু হয় ভারত ও ইংল্যান্ডের লড়াই। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। 

বৃষ্টি ও মাঠ ভেজা থাকার কারণে সোয়া ১ ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। কিন্তু পাওয়ার প্লে শেষে ফের বৃষ্টিতে বন্ধ ম্যাচ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে দুই উইকেটে হারিয়ে ৬৫ রান সংগ্রহ ভারত। 

আগে ব্যাট করতে নেমেই প্রথমে বিরাট কোহলিকে হারায় তারা। এরপর হতাশ করে ফেরেন ওয়ানডাউনে নামা পান্থ। দুই গুরুত্বপূর্ণ টপঅর্ডারকে হারিয়ে গায়ানায় খানিকটা চাপে রোহিত শর্মার দল। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছে ভারত। 

তবে কোনো দলই এখন পর্যন্ত ম্যাচে আলাদাভাবে এগিয়ে নেই। রোহিত ৩৭ ও সূর্য ১৩ রানে ব্যাট করছেন। রিস টপলি ও স্যাম কুরান একটি করে উইকেট নিয়েছেন।