শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রতিকী ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় ইয়াসিন বিবি (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন বিবি উপজেলার মৃত লেবু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত নারী বয়স্ক হওয়ায় কানে কম শুনতেন। দুর্ঘটনার দিন দুপুরে রেললাইনে দাড়িয়ে ছিলেন। এ সময় চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ইয়াসিন বিবিকে ধাক্কা দিলে তিনি মারা যান।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় আসলে অই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। রেলওয়ে পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।