নারী দলে নতুন প্রধান কোচ নিয়োগ দিলো বিসিবি

নারী দলে নতুন প্রধান কোচ নিয়োগ দিলো বিসিবি

ছবি: সংগৃহীত

সর্বশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ব্যর্থ ছিল বাংলাদেশ নারী দল। দলের এমন বাজে পারফরম্যান্সের দায়ে এবার চাকরি হারালেন প্রধান কোচ সারোয়ার ইমরান। সারোয়ার ইমরানকে সরিয়ে নারী দলের প্রধান কোচের দায়িত্বে দেওয়া হয়েছে ডেভিড হেম্পকে। দুই বছরের চুক্তিতে তাকে নারী দলের কোচিং প্যানেলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল বৃৃহস্পতিবার দেশে এসে পৌঁছাবেন হেম্প। এরপর ৩ অক্টোবর দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন হেম্প।

এর আগে বাংলাদেশ এইচপি, জাতীয় দল এবং নারী দলের সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তার।