পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিট উদ্বোধন কাল
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামীকাল বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে এ ইউনিটের উদ্বোধনের কথা রয়েছে।
পুলিশ সদর দফতর সূত্র আজ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকাল ৪টা ৪৫ মিনিটে পুলিশ সদর দফতরের মূল ভবনের দ্বিতীয় তলায় ‘হল অব প্রাইড’ এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করবেন।