জয়দেবপুরে দুই বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

জয়দেবপুরে দুই বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

প্রতিকি ছবি

গাজীপুরের জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ রাসেল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি। 

বুধবার অভিযান চালিয়ে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি খালি কার্তুজও জব্দ করা হয়েছে।  

এসআরবি-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাসেল রানাকে আটক করা হয়। 

পরে তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি খালি কার্তুজ জব্দ করা হয়। জব্দ হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এগুলো কী উদ্দেশ্যে তার কাছে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।