হঠাৎ কেন বন্ধ দিল্লির ১১ মেট্রো স্টেশন?

হঠাৎ কেন বন্ধ দিল্লির ১১ মেট্রো স্টেশন?

ছবিঃ ইন্ডিয়া টুডে

ভারতের দিল্লিতে আম আদমি পার্টি (আপ) ও ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভের ঘোষণার পর ১১টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রো।শুক্রবার (২ অক্টোবর) রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও যন্তর মন্তরসহ এসব স্টেশনে প্রবেশ ও বের হওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

বন্ধ থাকা স্টেশনগুলো হলো- জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবা তীর্থ, মন্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ ও নয়াদিল্লি।

ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) এবং কথিতভাবে ব্যাপকসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

ডিএমআরসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেশনগুলোর প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ থাকবে।